তিনি জানান, ১১ এপ্রিল, ২০১৯ প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। ১৮ এপ্রিল দ্বিতীয় দফায়, ২৩ এপ্রিল তৃতীয় ২৩ এপ্রিল তৃতীয় দফায়, ২৯ এপ্রিল চতুর্থ দফায়, ৬ মে পঞ্চম দফায়, ১২ মে ষষ্ঠ দফায় এবং ১৯ এপ্রিল সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ করা হবে। ভোট নেওয়া হবে মোট ৫৪৩ আসনে। ফলাফল ঘোষিত হবে আগামী ২৩শে মে, ২০১৯। জানা যায়, মোট ভোটার ৯০ কোটি। এরমধ্যে দেড় কোটি নতুন ভোটার।
জানা যায়, আগামী ১১ ও ১৮ই এপ্রিল, ২০১৯ ত্রিপুরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এতথ্য জানানো হয়।

