পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মহারাজা প্রদ্যোৎ, চূড়ান্ত হয়নি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী

praddআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ রাজ্য কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক দিতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষিত না হলেও জানা যায়, পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। দলীয় সূত্রে জানা যায়, পূর্ব ত্রিপুরা আসনে প্রদ্যোত কিশোর দেব বর্মণকে কংগ্রেস প্রার্থী করার জন্য সোমবার দিল্লীতে সিদ্ধান্ত হয়।
সম্প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হন তিনি। জানা যায়, রাজ্যের রাজ পরিবার থেকে তিনিই প্রথম ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হন।
অপরদিকে পশ্চিম ত্রিপুরা আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে খবর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*