পদ্মবিল বাজারে বামফ্রন্টের নির্বাচনী সভা

cpmগোপাল সিং, খোয়াই, ১৮ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে সোমবার বিকেলে খোয়াই পদ্মবিল বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি পি আই (এম) খোয়াই বিভাগিয় সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বেলছড়ার স্থানীয় সম্পাদক রঞ্জিত দেববর্মা প্রমুখ। বেলছড়া সি পি আই (এম) লোকালের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*