আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সুবল ভৌমিক। সোমবার দুপুরে রাজধানীর কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেব বর্মণ, দলীয় নেতা কর্মী সমর্থক সহ আই এন পি টি-র নেতা কর্মীরা।উল্লেখ্য, কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যের দুটি লোকসভা আসন থেকে প্রার্থীদের নাম প্রত্যাহার করে নিয়েছে আই এন পি টি।
