মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ

congআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ লোকসভার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ। মঙ্গলবার দুপুরে আমবাসাস্থিত কংগ্রেস ভবন থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ধলাই জেলার জেলা শাসক তথা লোকসভা নির্বাচনের রির্টানিং অফিসার বিকাশ সিং-র হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। এদিন মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, দলীয় প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিঞা, এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায়, আই এন পি টি সভাপতি বিজয় কুমার রাংখল প্রমুখ।
উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ রাজ্যের শেষ রাজা বীরবিক্রম কিশোর মানিক্য দেববর্মনের নাতনি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের বর্তমান সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দিদি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*