দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৯ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের কাউন্ট ডাউন্ট শুরু হয়ে গেছে। সংবিধানের বিধান অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটায় লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের সরব প্রচারের আবসান হয়েছে। ভোট ভিক্ষায় ভোটে অবতীর্ণ সব দলই যে যার সাধ্যমতো মন মোহিনী ভাষায় ভোটারদের হৃদয় ছোঁয়ার চেষ্টায় কসুর করেনি। বিখন্ডিত বিরোধী শক্তি রাজ্যে ক্ষমতাসীন দলের ব্যর্থতা নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ময়দানে ঝড় তুলেছেন, বিপরীতে ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা উন্নয়নে বিজেপি’র সাফল্যের সাতকাহন নিয়ে চষে বেড়িয়েছেন গিরি কন্দরে। ভাষনে, শ্লোগানে আর মিছিলে যে রাজ্য সহ গোটা দেশ প্রকম্পিত হয়েছে সরব প্রচারে সেখানে সরবের জায়গা নিয়েছে নিস্তব্ধ নীরবতা। ভোটের হিসেব কিন্তু চলতেই থাকবে ভোটদান শুরু হওয়া পর্যন্ত, তবে সবটাই নীরবে নিভৃতে। ভোটাররা শেষ পর্বে অঙ্ক কষবেন গনতন্ত্রের রায় নিয়ে অন্যদিকে ভোটের লড়াইয়ে নামা প্রার্থীদের শুরু হল স্নায়ুর চাপের ভিন্ন রকম রাজনৈতিক উত্তেজনা – অবসান হবে ২৩শে মে ২০১৯।সরব প্রচারের আবসান, নির্বাচনের শেষ মুহূর্তের কাউন্ট ডাউন্ট শুরু
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৯ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের কাউন্ট ডাউন্ট শুরু হয়ে গেছে। সংবিধানের বিধান অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটায় লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের সরব প্রচারের আবসান হয়েছে। ভোট ভিক্ষায় ভোটে অবতীর্ণ সব দলই যে যার সাধ্যমতো মন মোহিনী ভাষায় ভোটারদের হৃদয় ছোঁয়ার চেষ্টায় কসুর করেনি। বিখন্ডিত বিরোধী শক্তি রাজ্যে ক্ষমতাসীন দলের ব্যর্থতা নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ময়দানে ঝড় তুলেছেন, বিপরীতে ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা উন্নয়নে বিজেপি’র সাফল্যের সাতকাহন নিয়ে চষে বেড়িয়েছেন গিরি কন্দরে। ভাষনে, শ্লোগানে আর মিছিলে যে রাজ্য সহ গোটা দেশ প্রকম্পিত হয়েছে সরব প্রচারে সেখানে সরবের জায়গা নিয়েছে নিস্তব্ধ নীরবতা। ভোটের হিসেব কিন্তু চলতেই থাকবে ভোটদান শুরু হওয়া পর্যন্ত, তবে সবটাই নীরবে নিভৃতে। ভোটাররা শেষ পর্বে অঙ্ক কষবেন গনতন্ত্রের রায় নিয়ে অন্যদিকে ভোটের লড়াইয়ে নামা প্রার্থীদের শুরু হল স্নায়ুর চাপের ভিন্ন রকম রাজনৈতিক উত্তেজনা – অবসান হবে ২৩শে মে ২০১৯।