গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে রাজ্যের শাসকদল প্রহসনে পরিনত করেছে। বিরোধীদল সি পি আই (এম)’কে কোন ধরনের নির্বাচনী প্রচার করতে দেয়নি শাসক দল। এমন কি ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে খোয়াই জেলার সি পি আই (এম) কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সি পি আই (এম) খোয়াই জেলা কমিটির সদস্য সুখেন্দু বিকাশ দে প্রমুখ। সাংবাদিক সন্মেলনে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, খোয়াইকে সমাজ বিরোধীদের হাতে ছেরে দিয়েছে শাসকদল। তাছাড়া সোমবার রাতে বিধায়ক নির্মল বিশ্বাসের বাড়িতে ইটের মধ্যে কংগ্রেসের পতাকা বেধে ঢিল ছুঁড়েছে কিছু দুষ্কৃতি বলে অভিযোগ করেন তিনি।নির্বাচনকে রাজ্যের শাসকদল প্রহসনে পরিনত করেছে – সি পি আই (এম)v
গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে রাজ্যের শাসকদল প্রহসনে পরিনত করেছে। বিরোধীদল সি পি আই (এম)’কে কোন ধরনের নির্বাচনী প্রচার করতে দেয়নি শাসক দল। এমন কি ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে খোয়াই জেলার সি পি আই (এম) কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সি পি আই (এম) খোয়াই জেলা কমিটির সদস্য সুখেন্দু বিকাশ দে প্রমুখ। সাংবাদিক সন্মেলনে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, খোয়াইকে সমাজ বিরোধীদের হাতে ছেরে দিয়েছে শাসকদল। তাছাড়া সোমবার রাতে বিধায়ক নির্মল বিশ্বাসের বাড়িতে ইটের মধ্যে কংগ্রেসের পতাকা বেধে ঢিল ছুঁড়েছে কিছু দুষ্কৃতি বলে অভিযোগ করেন তিনি।