দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাটে অস্টেলিয়াকে দারুণ জবাব দিয়েছে ভারত। শরুতে ভারত হালকা ধাক্কা খেলেও পরে অসি বোলার বলকে ফুটবল মনে করেই ঠান্ডা মাথায় খেলো ভালো স্কোর গড়ে প্রথম দিন পার করল সফরকারীরা।
মুরালি বিজয় করেছেন ১৪৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে করা এটিই তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। পরে লায়নের বলে হ্যাডিনের কাছে কাস ক্যাস দিয়ে আউট হন তিনি। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন অজিঙ্কা রায়হানে।
কোহলি ২৭ বল খেলে করেছেন মাত্র ১৯ রান, পূজারা ৬৪ বল খেলে ১৮ ও শিখর দেওয়ান ৩৯ বল খেলৈ ২৪ রান করেন। । আর দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান নিয়ে প্রথম দিন শেষ করল ভারত।
আউট হয়েছে পূজারা, দেওয়ান, কোহলি ও মুরালি বিজয়। অসিদের পক্ষে ২ উইকেট নিয়েছেন হাজার্ড ও মার্শ ও লায়ন নিয়েছেন ১ উইকেট। এ ম্যাচের একটি ব্যাতিক্রমি চিত্র হল ভারতের আউট হওয়া ৪ ব্যাটসম্যানই হ্যাডিনের হাতে ক্যাস দিয়ে বিদায় নিয়েছেন। এছাড়া আজিঙ্কা রাহানে ৭৫ ও রোহিত শর্মা ২৬ রানে অপরাজিত আছেন।
