এবার সালমান ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন। কারণ সম্প্রতি সালমান জানিয়েছেন, নতুন বছরে নিজের বিয়ে দেখতে চান তিনি।
মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস আসরে, সালমানকে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসা আর শাহরুখ ও আমির খানের সাথে একই সিনেমায় অভিনয় করা – এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন তিনি?।”
জবাবে ‘দাবাং’ খান বলেন,”আমি বরঞ্চ বিয়ে করার সম্ভাবনাই বেশি দেখছি, একই সিনেমায় অন্য দুই খানের সাথে অভিনয়ের চেয়ে।”
সালমান গত নভেম্বরে মহা ধূমধামে ছোট বোন অর্পিতার বিয়ে দিয়েছেন। বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল বিয়ে হিসেবে বিবেচিত হচ্ছে অর্পিতার বিয়ে। বলা হচ্ছে, অর্পিতার বিয়ের পেছনে ৬৫ কোটি রুপি খরচ করেছে খান পরিবার।
এ ছাড়া ছোট বোনকে বাড়ি, গাড়িও উপহার দিয়েছেন খান সাহেব। ছোট বোনের পর এবার সালমানও বিয়ে করে থিতু হন কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে, সালমান এখন ব্যস্ত নতুন দুই সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’-এর শুটিং নিয়ে। প্রথম সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। দ্বিতীয়টিতে কারিনা কাপুর খানের সাথে অভিনয় করবেন তিনি।
