রাজ্যপালের সাথে সাক্ষাতে ‘পরিআবরণ মিত্র যাত্রা’র কর্মকর্তারা

gvআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷৷ রাজ্যের একটি সংস্থা যুব বিকাশ কেন্দ্র এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্ট (নিফা)-র যৌথ উদ্যোগে এবং রাজ্য বনদপ্তর ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় গত ১লা জুলাই থেকে রাজ্যের পরিবেশ রক্ষার প্রতি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এক অভিনব যাত্রার শুভারম্ভ হয়েছিল। যার নাম হল ‘পরিআবরণ মিত্র যাত্রা ২০১৯’। ১লা জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলা ও মহাকুমা ঘুরে এই যাত্রা দলটি। শুক্রবার রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কির সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। যাত্রা দলের তরফ থেকে যাত্রার বিষয়বস্তু সমেত বিভিন্ন জেলা ও মহাকুমা ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছে তার এক রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। রিপোর্টে বিশেষত উল্লেখ রয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে ত্বরান্বিত করা এবং জনগণের চাহিদা অনুসারে বনদপ্তর-র নার্সারিগুলোতে চারা উৎপাদন করা। জানা যায়, রাজ্যপাল যাত্রা সম্বন্ধে জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন এবং আয়োজক কমিটিকে অভিনন্দন দিয়েছেন। সাক্ষাৎকারে রাজ্যপাল বলেছেন, রাজ্যের এই ধরনের অনুষ্ঠান এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্র প্রাণপুরুষ তথা নিফা-র রাজ্য সভাপতি দেবাশীষ মজুমদার, রাজ্য কো-অর্ডিনেটর পিংকু দাস এবং যাত্রায় সঙ্গী তনময় চক্রবর্তী। সংস্থার তরফ থেকে রাজ্যপালের হাতে একটি চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সংস্থার আগামী দিনের নানা কর্মসূচি নিয়েও রাজ্যপালের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*