নয়া দিল্লীর রাজপথে বৃক্ষরোপণ করলেন সাংসদ প্রতিমা ভৌমিক

67567861_2291948940923122_2953219753247768576_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট ৷৷ নয়া দিল্লীর রাজপথে বৃক্ষরোপণ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। ‘গ্রিন পার্লামেন্ট গ্রিন ইন্ডিয়া’ অভিযানের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার নয়া দিল্লীর সংসদ ভবনের সন্মুখে বৃক্ষরোপণ করেছেন।
উল্লেখ্য, সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে লোকসভার অধিবেশনে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের তথা উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন তিনি। তা নিয়ে প্রশংসাও কুড়িয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। 
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*