আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট ৷৷ ১লা আগস্ট, ২০১৯ থেকে শুরু হল রাজ্যে বিদ্যালয়ের নতুন সময় সূচী। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে চালু হল সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন। জানা যায়, এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়। এইদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উৎসাহের সাথে উপস্থিত হতে লক্ষ্য করা গেছে। জানা যায়, রাজধানীর উমাকান্ত একাডেমী, বানী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বেশ কিছু বনেদি স্কুল গুলিতে এইদিন সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয় এবং দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বিদ্যালয় ছুটি হয়।আনুষ্ঠানিক ভাবে চালু হল সকাল ৮টা থেকে ১টা ৪০ মিঃ পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট ৷৷ ১লা আগস্ট, ২০১৯ থেকে শুরু হল রাজ্যে বিদ্যালয়ের নতুন সময় সূচী। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে চালু হল সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন। জানা যায়, এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়। এইদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উৎসাহের সাথে উপস্থিত হতে লক্ষ্য করা গেছে। জানা যায়, রাজধানীর উমাকান্ত একাডেমী, বানী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বেশ কিছু বনেদি স্কুল গুলিতে এইদিন সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয় এবং দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বিদ্যালয় ছুটি হয়।