অবৈধ ই-রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ-পথ অবরোধ

hhআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট ৷৷ ১লা আগষ্ট থেকে রাজ্যে অবৈধ ই-রিকশা রাস্তায় চলাচল বন্ধের নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বটতলা এলাকায়ও ত্রিপুরা পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। প্রশাসনের অভিযানকে কেন্দ্র করে শুক্রবার (২ আগস্ট) ঊনকোটি জেলার কৈলাসহরে ই-রিকশা চালকরা বিক্ষোভ দেখায়। পাশাপাশি পথ অবরোধ করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, এদিন চালকরা ঊনকোটি জেলার প্রশাসকের সঙ্গে দেখা করেন। বৈঠকে কোনো ধরনের সমাধান না আসায় তারা রাস্তায় নেমেছেন বলে জানান কয়েকজন চালক। ই-রিকশা চালকরা জানান, বৃহস্পতিবার রাতভর মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মোটরস্ট্যান্ড এলাকাতেই ছিলেন ই-রিকশা চালকরা। আগাম অনুমতি না থাকায় তাদের দেখা করতে দেওয়া হয়নি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*