আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট ৷৷ এবার থেকে রাজ্যের আন্তঃরাজ্য বাস টার্মিনাল (আই এস বি টি) সহ সব মোটর স্ট্যান্ডগুলো চলে যাচ্ছে সরকারের নিয়ন্ত্রণাধীন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টি আর টি সি) অধীনে। জানা গেছে, যাত্রী পরিষেবা ও যান চালকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে টি আর টি সি কর্তৃপক্ষ এই কাজে হাত দিয়েছে। এখন রাজ্যের বিভিন্ন আই এস বি টি এবং মোটর স্ট্যান্ড সংস্কার ও মানোন্নয়নে কাজ চলছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার আগরতলার বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং আই এস বি টি পরিদর্শন করেন টি আর টি সি চেয়ারম্যান দীপক মজুমদার।আই এস বি টি এবং মোটর স্ট্যান্ডগুলো চলে যাচ্ছে টি আর টি সি’র অধীনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট ৷৷ এবার থেকে রাজ্যের আন্তঃরাজ্য বাস টার্মিনাল (আই এস বি টি) সহ সব মোটর স্ট্যান্ডগুলো চলে যাচ্ছে সরকারের নিয়ন্ত্রণাধীন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টি আর টি সি) অধীনে। জানা গেছে, যাত্রী পরিষেবা ও যান চালকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে টি আর টি সি কর্তৃপক্ষ এই কাজে হাত দিয়েছে। এখন রাজ্যের বিভিন্ন আই এস বি টি এবং মোটর স্ট্যান্ড সংস্কার ও মানোন্নয়নে কাজ চলছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার আগরতলার বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং আই এস বি টি পরিদর্শন করেন টি আর টি সি চেয়ারম্যান দীপক মজুমদার।