টাকার লালসায় দোকান মালিককে খুন করার চেষ্টা দুই নাবালকের

gjবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট ৷৷ টাকার লালসায় দোকান মালিককে খুন করার চেষ্টা করলো দুই নাবালক। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শান্তিরবাজার মহকুমার বাইখোড়া লতুয়াটিলার বাসিন্দা সমীর সরকারকে (৪০) দাঁ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুই নাবালক। জানা যায়, বাইখোড়া মুহুরীপুর সমীর সরকারের গাড়ী সাড়াইয়ের দোকানে এই দুই নাবালক কাজ করতো। তারমধ্যে একজন নাবালক সমীর সরকারের বাড়ীতে প্রতিনিয়ত থাকতো।
জানা যায়, এই আগ্রমনের খবর পেয়ে এলাকাবাসী এবং পুলিশ এসে সমীর সরকারকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখান থেকে তাকে আগরতলা জী বি হাসপাতালে রেফার করে। দুই নাবালককে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*