সুপ্রিম কোর্টে ১০,৩২৩ মামলার নিষ্পত্তি, মার্চ-২০২০’র পর থাকছেনা চাকরি

fxzdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট ৷৷ নিষ্পত্তি হল ১০,৩২৩ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার। সেই মোতাবেক ২০২০ সালের মার্চ মাসের পর আর অ্যাড হক ভিত্তিতে আর চাকরি থাকছে না ১০,৩২৩ শিক্ষকদের। শুক্রবার ভারতের সর্ব উচ্চ আদালত সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ইউ ললিত এবং বিণীত শরণের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার মনিটরিং রিপোর্ট পর্যালোচনা করে এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছেন। জানা যায়, অ্যাড হক ভিত্তিতে ১০,৩২৩ শিক্ষকদের ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত যে বাড়ানো হয়েছিল সেই পর্যন্তই তাদের চাকুরি থাকবে। তারপর থেকে আর চাকুরি থাকছে না ১০,৩২৩ শিক্ষকদের। আদালতের এই রায়ে মাথায় হাত ১০,৩২৩ শিক্ষকদের। জানা যায়, এদিন মামলায় রাজ্য সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট মণীন্দ্রর সিং এবং সিনিয়র অ্যাডভোকেট পি এস পাতোলিয়া।
শুক্রবার এই বিষয়ে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ বিস্তারিত জানান। তিনি এও বলেন, তৎকানীন মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন ও সেক্রেটারী এডুকেশন সুশিল কুমার সহ আরেক জনের বিরুদ্ধে কন্টেম কোর্টের মামলা ওঠে। তাও খারিজ করে দেয় আদালত । ১০,৩২৩ নিয়ে এতদিন যে মামলা ছিল এদিন তা শেষ হয়ে গেছে বলে জানান আইনমন্ত্রী রতন লাল নাথ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*