বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট ৷৷ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। জানা যায়, শুক্রবার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া কুশারঘাট এলাকার উচাইবাড়ী উচ্চ বিধ্যালয়ের ছাত্রছাত্রীরা বাইখোড়া মুহুরীপুর পথ অবরোধে বসে। পাশাপাশি বিভিন্ন দাবীতে বিদ্যালয়ে তালা ঝোলায়। ছাত্রছাত্রীদের দাবিগুলি হল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা, বিদ্যালয় সকাল ৮টার পরিবর্তে পূর্বের ন্যায় পুনরায় চালু করা, বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ উন্নত করে প্রতিটি ক্লাসরুমে পাখার ব্যবস্থা করা, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা, মিড ডে মিল ঘরের উন্নতিকরণ করা, ক্লাস ৯ ও ক্লাস ১০ এর ছাত্রছাত্রীদের মিড ডে নিল দেওয়া প্রমুখ। পরে বিদ্যালয়ের এক শিক্ষক দিলীপ দেবনাথ এবং ঠাকুরছড়া বিদ্যালয়ের শিক্ষক রঞ্জীত মজুমদারের ধমক খেয়ে বিদ্যালয় তালা মুক্ত করে ছাত্রছাত্রীরা। জানা যায়, এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই দুই শিক্ষকের ধমকির মুখে পরতে হয় সাংবাদিকদের। উনারা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা দেন বলে জানা যায়।বিভিন্ন দাবিতে বিদ্যালয়ে তালা দিল ছাত্রছাত্রীরা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট ৷৷ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। জানা যায়, শুক্রবার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া কুশারঘাট এলাকার উচাইবাড়ী উচ্চ বিধ্যালয়ের ছাত্রছাত্রীরা বাইখোড়া মুহুরীপুর পথ অবরোধে বসে। পাশাপাশি বিভিন্ন দাবীতে বিদ্যালয়ে তালা ঝোলায়। ছাত্রছাত্রীদের দাবিগুলি হল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা, বিদ্যালয় সকাল ৮টার পরিবর্তে পূর্বের ন্যায় পুনরায় চালু করা, বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ উন্নত করে প্রতিটি ক্লাসরুমে পাখার ব্যবস্থা করা, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা, মিড ডে মিল ঘরের উন্নতিকরণ করা, ক্লাস ৯ ও ক্লাস ১০ এর ছাত্রছাত্রীদের মিড ডে নিল দেওয়া প্রমুখ। পরে বিদ্যালয়ের এক শিক্ষক দিলীপ দেবনাথ এবং ঠাকুরছড়া বিদ্যালয়ের শিক্ষক রঞ্জীত মজুমদারের ধমক খেয়ে বিদ্যালয় তালা মুক্ত করে ছাত্রছাত্রীরা। জানা যায়, এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই দুই শিক্ষকের ধমকির মুখে পরতে হয় সাংবাদিকদের। উনারা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা দেন বলে জানা যায়।