আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট ৷৷ যথাযথ মর্যাদায় গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হল ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপূর্তি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবাদলের উদ্যোগে শহরে ‘তেরঙ্গা মার্চ’ করা হয়। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জানা যায়, ১৯৪২ সালের ৯ই আগস্ট ভারত থেকে বৃটিশ শাসকদের তাড়াতে এবং স্বাধীনতার দাবিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে শুরু হয়। এদিনের কর্মসূচীতে সেবাদল, প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এন এস ইউ আই এর নেতারা অংশ নেন।‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষে শহরে ‘তেরঙ্গা মার্চ’
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট ৷৷ যথাযথ মর্যাদায় গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হল ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৭তম বর্ষপূর্তি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবাদলের উদ্যোগে শহরে ‘তেরঙ্গা মার্চ’ করা হয়। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জানা যায়, ১৯৪২ সালের ৯ই আগস্ট ভারত থেকে বৃটিশ শাসকদের তাড়াতে এবং স্বাধীনতার দাবিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে শুরু হয়। এদিনের কর্মসূচীতে সেবাদল, প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এন এস ইউ আই এর নেতারা অংশ নেন।