শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সীতারাম ইয়েচুরিকে, নিন্দা সি পি আই (এম)’র

syজাতীয় ডেস্ক, কাশ্মীর, ০৯ আগস্ট ৷৷ গুলাম নবি আজাদের পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল সর্বভারতীয় সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। জানা যায়, শ্রীনগরে যাওয়ার বিষয়টি জানিয়ে রাজ্যপাল সত্যপাল মালিককে আগেই চিঠি দিয়েছিলেন ইয়েচুরি। সেখানে সি পি আই (এম) বিধায়ক মহম্মদ ইয়ুসিদ তড়িগামির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং এই পদক্ষেপ আইনবিরোধী বলে ট্যুইট করেছে সি পি আই (এম)।
উল্লেখ্য, কাশ্মীর উপত্যকায় প্রায় ৩০০ রাজনৈতিক নেতাকে গ্রেফতারের প্রসঙ্গে কেন্দ্রকে ইতিমধ্যেই নিশানা করেছে বিরোধীপক্ষ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*