আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর ৷। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। এই বাইক আরোহীর তান্ডবে বৃহস্পতিবার পরপর ৩টি পথ দুর্ঘটনা হয়। জানা যায়, দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে লিটন দেব ও দেবাশিষ রায় নামে দুই বাইক আরোহী একটি অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুতর ভাবে জখম হয় এই দুইজন। তাদের বাড়ি সেকেরকোট পূর্ণগ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুতগতিতে আসতে গিয়ে আরও একটি অটো রিক্সার সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে আসে আমতলি থানার পুলিস। জানা যায়, বর্তমানে আহতরা জি বি হাসপাতালে চিকিৎসাধীন।বাইক চালকের তান্ডবে পরপর ৩টি পথ দুর্ঘটনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর ৷। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। এই বাইক আরোহীর তান্ডবে বৃহস্পতিবার পরপর ৩টি পথ দুর্ঘটনা হয়। জানা যায়, দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে লিটন দেব ও দেবাশিষ রায় নামে দুই বাইক আরোহী একটি অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুতর ভাবে জখম হয় এই দুইজন। তাদের বাড়ি সেকেরকোট পূর্ণগ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুতগতিতে আসতে গিয়ে আরও একটি অটো রিক্সার সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে আসে আমতলি থানার পুলিস। জানা যায়, বর্তমানে আহতরা জি বি হাসপাতালে চিকিৎসাধীন।