গোপাল সিং, খোয়াই, ০৪ নভেম্বর ৷। গত ৩০শে অক্টোবর গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুর এডিসি ভিলেজের জুমিয়া কলোনি এলাকায় ফুলমতি দেববর্মা নামে পঞ্চাশোর্ধ এক মহিলা হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, শনিবার গভীর রাতে খোয়াইয়ের এস ডি পি ও, এস পি এবং ওসি যৌথ অভিযান চালিয়ে তসেন দেববর্মা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, ধৃত যুবক ফুলমতি দেববর্মাকে হত্যার কথা স্বীকার করে।