রাজ্যপালের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে গান্ধীবাদী যুব সংগঠনের কর্মকর্তারা

IMG-20191110-WA0036আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷। রাজ্যের গান্ধীবাদী যুব সংগঠন ‘যুব বিকাশ কেন্দ্র’ এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্ট (নিফা) এর এক প্রতিনিধি দল রবিবার দুপুরে রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের যুব গান্ধীবাদী দেবাশীষ মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য প্রভারি পিংকু দাস সহ রাজ্যের ৬টি জেলার সংগঠনের নেতৃত্ববৃন্দ। সাক্ষাৎকারের সময় রাজ্যপালের সঙ্গে সংগঠনের প্রতিনিধি দল সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন শ্রী মজুমদার।
পাসাপাশি এদিন শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানাক দেবের ৫৫০তম জন্মজয়ন্তীর অঙ্গ হিসেবে রাজ ভবন প্রাঙ্গণে রাজ্যপালের হাত ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রাজ্যপাল রমেশ বৈশ সংগঠনের সমস্ত গতিবিধি সম্বন্ধে অবগত হয়ে প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন সংগঠনের আগামী প্রত্যেক গতিবিধিতে উনার শুভেচ্ছা নিশ্চিত রূপে সংগঠনের প্রতি থাকবে। উনি বলেছেন, যুব সংগঠন হিসেবে যুব বিকাশ কেন্দ্র এবং নিফা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। অন্যান্যদের মধ্যে প্রতিনিধিদলে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সচিব প্রতিমা দেববর্মা, অনুপম দেবনাথ, তিলোত্তমা দেববর্মা, লিটন দাস, প্রসেনজিৎ দেবনাথ, অভিজিৎ চক্রবর্তী, সুমিত্রা দেবনাথ প্রমূখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*