বই আর মানুষের দূরত্ব নিয়ে বিচার বিশ্লেষনের মধ্যেই পরিসমাপ্তি ৩৮তম আগরতলা বইমেলার

ESm0Q0AUwAAav1jআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷। বিশ্বায়নের যুগে বই থেকে বইমেলাকে বাঁচাতে পন্ডিত থেকে পাঠক সবাইকে ভাবতে হবে, ডট কমের যুগে প্রযন্ম ঝুঁকছে মাউস, কম্পিউটার, ল্যাপটপে – পাতা উল্টে দেখার ঝামেলা নেই – এক ক্লিকেই ঘরে বসে বিশ্ব দর্শন।
বই আর মানুষের দূরত্ব নিয়ে চলতি বিচার বিশ্লেষনের বাস্তবতার মধ্যেই পরিসমাপ্তি হল বহু কাঙ্ক্ষিত বসন্তের আবহে আগরতলা বইমেলা-২০২০। মলাট বদ্ধ বইয়ের পাতায় পাতায় চলমান বিশ্ব পর্ব থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভূ-প্রকৃতি সহ হাজারো বিষয় আত্মস্থ করে বিস্মিত হয়েছে পাঠককূল এতে কোনো রকম দ্বিমত নেই। বই হচ্ছে মানুষের এমন বন্ধু যে যুগে যুগে দিয়েই যাচ্ছে প্রতিদানে চায়নি কিছু। ব্যক্তি থেকে সমষ্ঠি হয়ে একটা ঘুমন্ত জাতিসত্ত্বাকে জাগিয়ে তোলার অসীম ক্ষমতা রয়েছে বইয়ের, তেমনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় বই – অন্তরে সুপ্ত বাসনা নিয়েই শেষ হল ৩৮তম আগরতলা বইমেলা।
রবিবার, রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৮তম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী কমিশনের সহকারী হাই কমিশনার কিরিটী চাকমা, ত্রিপুরা ষ্টেট এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডঃ অরুনোদয় সাহা, বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*