করোনা ভাইরাস আক্রান্ত হলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, রাখা হয়েছে আইসোলেশনে

images (1)আন্তর্জাতিক ডেস্ক, কানাডা, ১৩ মার্চ || গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষরেও বেশি মানুষ। এই পরিস্থিতিতে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই অবস্থায় জানা গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে বাসা বেঁধেছে এই করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে এই রোগ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে। এই রোগ এবার থাবা বসিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে। চিকিৎসকরা জানান, পরীক্ষায় দেখা গিয়েছে সোফি গ্রগরি ট্রুডো Covid-19 আক্রান্ত হয়েছে। তবে চিন্তার কিছু নেই। তিনি এখন ভালোই আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে বেশ কিছু দিন আইসোলেশনে থাকতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*