সাধ্যের মধ্যে রাস্তার পাশে থাকা মানুষদের অন্নদানের ব্যবস্থা

FB_IMG_1585662588103আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷। করোনা মোকাবিলায় লকডাউন চলাকালীন সময়ে কাজকর্ম বন্ধ হওয়াতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। অধিকাংশ গরিব অংশের মানুষদের দু’বেলা দু’মুঠো খাবার জোগার করতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। আর সেই সব মানুষদের পাশে দাড়াতে ইতিমধ্যেই রাজ্য সরকার ও বিভিন্ন সামাজিক সংস্থার পাশাপশি কিছু অংশের সাধারণ মানুষরাও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। সেরকমই গত দুদিন ধরে রাস্তার পাশে থাকা মানুষগুলোর জন্য রোজ ১০০ প্যাকেট খাবারের ব্যবস্থা করছে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তারা তাদের সাধ্যমতো ভাত, ডাল, ডিম ও জল দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করে। এই চেষ্টায় মঙ্গলবার তৃতীয় দিনেও সামিল হয় তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*