রাজ্যে নিজামুদ্দিন ফেরৎ সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে – স্বাস্থ্য সচিব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷। সম্প্রতি দিল্লীর নিজামুদ্দিন থেকে যারা রাজ্যে এসেছিলেন সেই ব্যক্তিদের ও তাদের সংস্পর্শে আসা ৭২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৫৪ জনের কোভিড-১৯ এর যে টেষ্ট করা হয়েছিল তার রিপোর্ট সব নেগেটিভ এসেছে। দ্বিতীয় পর্যায়ে তাদের আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট এখনো আসেনি। ১ দিন অন্তর অন্তর সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানা স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু। তিনি বলেন, রাজ্যে করোনা মোকাবেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৭,২৭৪ জনকে। ২,১৩৩ জন ১৪ দিনের সময়সিমা অতিক্রম করেছে। ইনস্টিটিউসনাল কোয়ারেন্টাইনে রয়েছে ১৩১ জন। ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*