নিজামুদ্দিনে অংশ নেওয়া ত্রিপুরার ২ জন করোনা আক্রান্ত, চিকিৎসাধীন রাজস্থানে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷। সম্প্রতি দিল্লীর নিজামুদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী রাজ্যের ১১ জনের মধ্যে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নিজামুদ্দিন থেকে তারা রাজ্যে ফেরেননি। সেখান থেকে তারা রাজস্থানে চলে গিয়েছিলেন। জানা যায়, বর্তমানে তারা রাজস্থানে চিকিৎসাধীন রয়েছে। রাজস্থান সরকার ত্রিপুরা সরকারকে এই খবর দিয়েছে।

জানা যায়, রাজ্যের বক্সনগরের ১১ জন বাসিন্দা দিল্লীর নিজামুদ্দিনের তবলিগ-ই জামাতে অংশ নিয়েছিলেন। সেখান থেকে রাজ্যে না ফিরে বিকানির ঘুরতে যান তার। সেখানেই ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*