
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের আরও এক ব্যাক্তি। এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের রাজধানী আগরতলার বাসিন্দা ২৩ বছরের যুবক। তবে বর্তমানে সে দিল্লীতে রয়েছেন। জানা যায়, সেও দিল্লীর নিজামুদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশ নিয়েছিলেন। জানা যায়, ১৮ই মার্চ সে দিল্লীর নিজামুদ্দিনে গিয়েছিল। ২৯ মার্চ পর্যন্ত সে সেখানেই ছিল। তারপরই দিল্লী পুলিশ তার খোঁজ পেয়ে তাঁকে কোয়ারেন্টাইনে রাখে। সেখানে কোভিড-১৯ টেষ্টে পজেটিভ আসে। বর্তমানে সে দিল্লীতে চিকিৎসাধীন। জানা যায়, তার সাথে অন্য আরেকজন সাথি ছিল। তবে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লী পুলিশ জানায়, তার সাথি দিল্লীতেই আছে। পুলিশ তাকে খুঁজে বার করার চেষ্টা করছে বলে জানা যায়।
