রাজ্যে আসা এ্যাম্বুলেন্স চালকের দেহে ধরা পরলো করোনা সংক্রমণ

6আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷। এবার রাজ্যে আসা এক এ্যাম্বুলেন্স চালকের দেহে মিলল করোনা ভাইরাসের জীবাণু। তাকে বর্তমানে শিলিগুড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা যায়, গত ২৭শে এপ্রিল চেন্নাই থেকে রাজ্যের ২টি পরিবারের ৫ জনকে এ্যাম্বুলেন্সে করে রাজ্যে নিয়ে আসেন সেই চালক। ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ী গোমতী জেলার উদয়পুরে এবং ২ জনের বাড়ী দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরায়। এ্যাম্বুলেন্সে ৫ জন যাত্রী ছাড়াও ২ জন চালক ছিল। লকডাউনের জেড়ে চেন্নাই থেকে রাজ্যে ফিরতে না পারায় এ্যাম্বুলেন্স ভাড়া করে রাজ্যে এসেছিলেন তারা। রাজ্যে আসার পরই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্টেই এক জন চালকের দেহে করোনা সংক্রমণ ধরা পরেছে বলে জানা যায়। তবে অন্য চালক সহ এ্যাম্বুলেন্সে আসা রাজ্যের ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*