আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর সাথে বৈঠক করে মূখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার বিকেলে মহাকরণে প্রায় ৫ ঘন্টা সর্বদলীয় বৈঠক চলে। জানা যায়, ৩রা মে’র পর রাজ্যে লকডাউন শিথিল করা হবে কি না সে বিষয়েই আলোচনা হয়। তবে লকডাউন তুলে নেওয়ার পক্ষে কোনো দলই জোড়ালো দাবি না করে সকলে সতর্কতা অবলম্বন করে চলার উপরই গুরুত্ব আরোপ করেছেন। ফলে ৩রা মে’র পর রাজ্যে লকডাউন বাড়াবার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এদিনের সর্বদলীয় বৈঠকে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতন লাল নাথ, পাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার সহ ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
