সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ মে || করোনা মহামারীর আতঙ্কে যখন ধুকছে গোটা দেশগুলি, সেই সাথে পাল্লা দিয়ে ভারতবর্ষে প্রচুর করুণা সংক্রমনের খবর আছে। বাদ নেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি। এরইমধ্যে লকডাউনের ৪১ দিন পেরিয়ে যাচ্ছে। গৃহবন্দী মানুষজন গৃহবন্দি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিও। সেই সাথে বন্ধ ছিল বিলিতি মদের দোকানগুলি। বিলিতি মদের দোকান বন্ধ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রশাসনের নিকট যেন প্রতিদিন এক ঘন্টার জন্য হলেও দোকান খুলে দেওয়া হয়। যদিও বর্তমান লকডাউনের ফলে ত্রিপুরা রাজ্যের রাজস্ব এর হার অনেকটাই কমে গেছে। শেষ পর্যন্ত খুলে দেওয়া হলো বিলিতি মদের দোকানগুলো। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে দোকান খোলা।
সোমবার প্রথম সুরার দোকান খুলতেই সকাল থেকেই রেশনের লাইনের আকার ধারণ করল তেলিয়ামুড়ার ১নং বিলিতি মদের দোকান টিতে। ভিড় জমে সূরা প্রেমীদের। তবে দোকান মালিক জানায়, লকডাউন এর নিয়ম নীতি মেনেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিলিতি মদ বিক্রি।
