আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রাজ্যে আবার নতুন আরও ১৩ জনের দেহে মিলল করোনা সংক্রমণের খবর। আক্রান্তের সকলেই ধলাই জেলার বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের। এর মধ্যে একজন মেস ওয়ার্কার রয়েছেন। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। তবে দু’জন রোগী আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।
