আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷। ফের রাজ্যে নতুন করে আরও ৪৮ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। এদিন প্রথমে ১,০২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৪৮ জনের পজেটিভ আসে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।