দুই দফা দাবিতে ওয়ার্কিং জার্নালিস্টস এসো’র স্মারকলিপি প্রদান

IMG-20200614-WA0036আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন || দুই দফা দাবির ভিত্তিতে সিপাহীজলা মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন সিপাহীজলা জেলা কমিটি। রবিবার এই সংগঠনের পক্ষ থেকে সিপাহীজলা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বিকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি সাধন দেবনাথ , সদস্য সমীর ভৌমিক, জ্যোতির্ময় সাহা সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিনহার হাতে স্মারকলিপি তুলে দেন বলে জানা যায়। দাবি গুলি হল –
১) তথ্য দপ্তর কর্তৃক ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন ২০২০ এর আওতায় জেলা এবং মহাকুমা স্তরের সাংবাদিকদের জন্য কোটা নির্ধারণ করা।
২) মহকুমা স্তরে কর্মরত সমস্ত সাংবাদিকদের জন্য জেলাশাসক কর্তৃক সরকারি পরিচয় পত্র প্রদান করা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*