আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রাজ্যে ফের নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৩৬ জন। শুক্রবার রাজ্যে ১০২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, এদের মধ্যে ৩৪ জনের ট্রেভেল হিস্টোরি রয়েছে। তিনি জানান, এই ৩৬ জনের মধ্যে ১৫ জন গোমতী, ১৪ জন দক্ষিণ ত্রিপুরা, ৩ জন সিপাহীজলা, ৩ জন পশ্চিম ত্রিপুরা, ১ জন ধলাই এবং ১ জন উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দা।
রাজ্যে বতর্মানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩২ জন।
