আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্যে নতুন করে ৯ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিন রাজ্যের ১০৮১ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১০৮১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৮ জনের ট্রেভেল হিস্টোরি রয়েছে। তিনি জানান, এই ৯ জনের মধ্যে ১ জন সিপাহিজলা জেলার, ২ জন ধলাই জেলার, ৩ জন খোয়াই জেলার, ২ জন উত্তর ত্রিপুরা এবং ১ জন পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা।রাজ্যে মোট সংক্রমিত হয় ১,৩৪১ জন।
