জাতীয় ডেস্ক, দিল্লী, ২৯ জুন || সম্প্রতি ভারত-চিনের মধ্যে বিবাদকে ঘিরে চিনকে শিক্ষা দিতে ভারতে ব্যান করা হল ৫৯টি চিনা মোবাইল অ্যাপ। দেশের স্বার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় অ্যাপ TikTok এবং UC Browser সহ মোট ৫৯টি চিনা মোবাইল অ্যাপ ব্যান করা হয়েছে দেশে। সোমবার রাতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে তথ্য়প্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতে ব্যান করা ৫৯টি চিনা মোবাইল অ্যাপের মধ্যে রয়েছে – TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map, Shein, Clash of Kings, DU battery saver, Helo, Likee, YouCam makeup, Mi Community, CM Browers, Virus Cleaner, APUS Browser, ROMWE, Club Factory, Newsdog, Beutry Plus, WeChat, UC News, QQ Mail, Weibo, Xender, QQ Music, QQ Newsfeed, Bigo Live, SelfieCity, Mail Master, Parallel Space, Mi Video Call – Xiaomi, WeSync, ES File Explorer, Viva Video – QU Video Inc, Meitu, Vigo Video, New Video Status, DU Recorder Vault- Hide, Cache Cleaner DU App studio, DU Cleaner, DU Browser, Hago Play With New Friends, Cam Scanner, Clean Master – Cheetah Mobile, Wonder Camera, Photo Wonder, QQ Player, We Meet, Sweet Selfie, Baidu Translate, Vmate, QQ International, QQ Security Center, QQ Launcher, U Video, V fly Status Video, Mobile Legends, DU Privacy.
