ফের রাজ্যে নতুন আক্রান্ত ৯৩, মোট সংক্রমিত ১,৫৩৩, সুস্থ হয়ে উঠে ১,১৯৯, চিকিৎসাধীন ৩৩৩

IMG_20200703_234721আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাজ্যে নতুন করে ৯৩ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিন রাজ্যের ১,৩২৫ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১,৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। তিনি জানান, এই ৯৩ জনের মধ্যে ২৪ জন ধলাই, ১৭ জন পশ্চিম ত্রিপুরা, ১৫ জন গোমতী, ১৩ জন উত্তর ত্রিপুরা, ১১ জন সিপাহিজলা, ৯ জন খোয়াই, ২ জন ঊনকোটি ও ২ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।
রাজ্যে মোট সংক্রমিত হয় ১,৫৩৩ জন। সুস্থ হয়ে উঠেন ১,১৯৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*