
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷। কমলপুর আদালতের নতুন নির্মীয়মাণ পাকা বাড়ির কাজকর্ম পরিদর্শন করার জন্য কমলপুর সফরে গেলেন ত্রিপুরা হাই কোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ। বুধবার ধলাই জেলা ও দায়রা বিচারপতি শুভাশিষ শর্মা রায়কে সঙ্গে নিয়ে তিনি কমলপুর আদালতের নতুন নির্মীয়মাণ পাকা বাড়ির কাজ পরিদর্শন করেন। সেখানে পূর্ত (সড়ক ও সেতু) ডিভিশনের আধিকারিকদের সাথে কাজ সম্পর্কে বিস্তারিত কথা বলেন তিনি। পুরা হাই কোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ নির্মীয়মাণ এই বিল্ডিং-এ লিফট’র সুবিধা যুক্ত করার আদেশ দেন। জানা যায়, আদালত চত্বরে বিচারপতি ও আইনজীবিদের সঙ্গে মতবিনিময় হয়।
