আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || রাজ্যে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হন ১৬ জন। বৃ্হস্পতিবার রাজ্যে ১,৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এদিন মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, এই ১৬ জনের মধ্যে ২ জন দক্ষিণ ত্রিপুরা, ৪ জন পশ্চিম ত্রিপুরা, ১ জন উত্তর ত্রিপুরা, ৩ জন খোয়াই জেলা, ৬ গোমতী জেলার বাসিন্দা।
