আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷। মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৫৭ জন। এদিন রাজ্যের ১,৮৩৯ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১,৮৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। তিনি জানান, এই ৫৭ জনের মধ্যে ১০ জন পশ্চিম ত্রিপুরা, ২২ জন গোমতী, ৫ জন উত্তর ত্রিপুরা, ১ জন দক্ষিণ ত্রিপুরা, ১০ জন সিপাহীজলা এবং ৯ জন খোয়াই জেলার বাসিন্দা।রাজ্যে মোট সংক্রমিত ১,৭৭৩ জন।
