আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷। রাজ্যবাসীর জন্য সুখবর। আগামী ১৮ই জুলাই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে রাজ্যবাসী। রাজ্যে প্রথম আসছে জাহাজ। শুক্রবার একথা জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগামী ১৪ই জুলাই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে প্রথম ছোট জাহাজ ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দেবে। এই জাহাজটি আগামী ১৮ জুলাই জলপথে রাজ্যে এসে পৌঁছবে।এদিন তিনি আরও বলেন, রাজ্যের শহর এলাকায় মোট ৬০ হাজার ৩৬৯টি ছোট দোকান রয়েছে। তিনি জানান, ২০১৯-২০ সালে ৫১,৯৭০টি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে। এই ট্রেড লাইসেন্সের ফলে ভাড়া নেওয়া দোকান মালিকরাও ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন এবং ৬০ বছর পরে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন বলে জানান তিনি।
