
আগরতলা, ১১ জুলাই ৷। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর সপ্তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা বার্তা প্রদান করছেন রাজ্য তথা বহিঃরাজ্যের অগুনিত শ্রদ্ধেয় পাঠকরা। বিশালগড়ের রতননগর থেকে রাজ্যের নবীন সাংবাদিক সুষমা চক্রবর্তী উনার কলমে শুভেচ্ছা বার্তা প্রদান করেছে। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পরিবারের তরফে উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যের নবীন সাংবাদিক সুষমা চক্রবর্তীর কলমে –
সভ্যতা ও সময়ের সঙ্গে তাল মিলাতে জীবনও আজ ঋতিময়। পরিবর্তন বিকাশের নিয়ম আর বিকাশ অস্তিত্বের বাহক। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। মানুষ এখন হালনাগাদ। সময় এবং সম্পদ সংরক্ষণে মানুষ এখন বড়ই ব্যস্ত। তাই সমাচারের জন্য মানুষ এখন আর পত্রিকার পাতা নাড়ায় না, টেলিভিশন এর পর্দায় অপলকে নিরীক্ষণ করে না, তার বদলে হাতে এসেছে স্মার্টফোন – জীবন এখন ইন্টারনেট নির্ভর। দেশ বিদেশের নানা খবর পলকের নিমিষেই আমরা পেয়ে যাচ্ছি ফেইসবুক, টুইটার, ইউটিউব, গুগলসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। আর এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বা সংবাদ মাধ্যম হলো বর্তমান ওয়েব পোর্টাল। বিভিন্ন ওয়েব পোর্টালগুলিও আজ নানা অজানা তথ্য জানিয়ে দিচ্ছে কতিপয়ের মধ্যে। যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে এর মাধ্যমে। আর আমাদের এই খ্যাতিনামা ত্রিপুরায় বাংলা ভাষায় প্রথম এবং সবথেকে পুরনো ওয়েব পোর্টাল হলো “নিউজ আপডেট অব ত্রিপুরা”। যার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক হলেন শান্তনু চক্রবর্তী। বিগত ৭ বছর ধরে কর্ণধার শান্তনু চক্রবর্তীর অসামান্য নিপুণতা এবং দক্ষতার পরিচয় দিয়ে অবিরাম সংবাদ পরিবেশন করে আজ আট এর পাতায় পা রাখল এই ওয়েব পোর্টাল। তার নৈপুণ্যতা এবং কর্মকৌশলতাই কালজয়ী করে তুলেছে এই ওয়েব পোর্টালকে। বর্তমান সমাজের কাছে এই ওয়েব পোর্টাল একটি অনুপ্রেরণার মঞ্চস্থল।
এইভাবেই দেশ এবং দশের সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে চলুক “নিউজ আপডেট অফ ত্রিপুরা”।
পরিশ্রমের কাছে সাফল্য এসে ধরা দিক বারবার। আজকের দিনের এবং ভাবিদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো “নিউজ আপডেট অব ত্রিপুরা” এবং শান্তনু চক্রবর্তীকে।
-সুষমা চক্রবর্তী, ১০ই জুলাই, ২০২০ । বিশালগড়।
