বোনেদের হাতে রাখী পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন টোটো চালক রতন বাবু

rkসাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ আগষ্ট ৷। ” রাখী বন্ধন” – এই বন্ধন পবিত্র বন্ধন, এই বন্ধন মানবতার বন্ধন, এই বন্ধন সুরক্ষার বন্ধন, এই বন্ধন শান্তি-সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বন্ধন, এ বন্ধন ঐক্যের বন্ধন। প্রতি বছরের ন্যায় এই বছরেও নানা বাঁধা, বিঘ্ন থাকার পরেও সর্বত্র পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব।
সারা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যেও করোনা আবহ থাকা সত্বেও পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। কিন্তু গোটা রাজ্য জুড়ে লকডাউন চলছিল গত কিছুদিন ধরে। সেই কারণে দোকানপাট, বাজার হাট সমস্ত কিছুই ছিল বন্ধ। আর সেই কারণে অন্যান্য বছরের ন্যায় এবছর বোনেদের কিন্তু তেমন ভাবে ভিড় জমাতে দেখা যায়নি রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভাইয়ের জন্য রাখী কিনতে দোকানপাট গুলোতে। এবছর লকডাউনের কারণে বোনেরা বাজারে যেতে না পারলেও বোনের কাছে রাখী পৌঁছানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তেলিয়ামুড়া মহকুমার পেশায় এক টোটো চালক রতন বণিক। লকডাউন-আনলক পরিস্থিতিতে দোকানপাট গুলোতে না যেতে পারলেও যাতে কোন ভাবেই থেমে না থাকে ভাই-বোনের পবিত্রতার উৎসব এই রাখী বন্ধন উৎসব। বোনেদের হাতের কাছে রাখী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন রতন বাবু। সেই কারণে নিজের টোটো নিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ ঘুরে বেড়াচ্ছেন রাখী বিক্রি করার উদ্দেশ্যে। পাশাপাশি টোটো চালানোর সাথে অল্প বারতি কিছু রোজগার করার লক্ষ্য নিয়ে এ কাজে হাত লাগালেন তিনি। তিনি জানান, দিনভর তেলিয়ামুড়ার বিভিন্ন পথে পথে ঘুরে বিক্রি করলেন রাখী। রয়েছে পাঁচ টাকা থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত দামের রাখী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*