ঘরোয়া অনুষ্ঠানে দীপার জন্মদিন পালিত, সময় কাঁটালো অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে

15আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷। রাজ্যের অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী অর্জুন ও রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত দীপা কর্মকারের জন্মদিন ঘরোয়া অনুষ্ঠানে রবিবার পালিত হয়। এই দিন সন্ধ্যায় দীপাকে বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, ত্রিপুরা জিমনাস্টিক সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য, পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী ও দীপার প্রথম কোচ সোমা নন্দী। ছিলেন বাবা দুলাল কর্মকার ও মা গৌরী দেবী। এছাড়া সামাজিক গণমাধ্যমে ট্যুইট করে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, টেলিফোনে শুভেচ্ছা জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর, ফেসবুকে শুভেচ্ছা জানান বিজেপির রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। সারাদিন অজস্র অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দীপার শুভানুধ্যায়ীরা।
সকালে দীপা ও তার পরিবারের সবাই একটি অনাথ আশ্রমে এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাড়িয়ে উপহার সামগ্রী তুলে দেন। সব মিলিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে এবারের জন্মদিনটি পালন করতে হল এই তারকাকে।
করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউন ও আনলক চলায় প্রায় সাড়ে চার মাস ঘরবন্দী রয়েছেন এই তারকা জিমন্যাস্ট। তবে কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্বাবধানে নিয়মিত অনলাইনে অনুশীলন করে চলেছেন। সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়ায় সোমবার খুলছে জিম। ফলে এদিন থেকে এন এস আর সি সি’র জিমে অনুশীলন শুরু করবেন দীপা সহ চার মহিলা জিমন্যাস্ট। অন্য তিনজন হল অস্মিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্ত ও সুস্মিতা দে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*