সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় বিশ্ব আদিম জাতি দিবস উদযাপিত

16আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৯ আগষ্ট ৷। রবিবার সকাল থেকেই সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিশ্ব আদিম জাতি দিবস। জেলার সতরা রংমালা ধনিরামপুর এবং প্রমোদনগরে বিশ্ব মহামারী ভাইরাসের কারণে সীমিতভাবে র‍্যালির মাধ্যমে বিশেষ উৎসাহের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। এতে জাতি উপজাতি সকল অংশের মানুষকে অংশগ্রহণ করতে দেখা গেছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন দেববর্মা, শান্তি দেববর্মা, চন্দ্রমণি দেববর্মা, শিবু দেববর্মা, জামাল হোসেন আরব আলী প্রমূখ। এক সাক্ষাৎকারে রামমোহন দেববর্মা জানান, এই র‍্যালি আদিম জাতি দিবস উদযাপন উপলক্ষে করা হয়েছে। এ র‍্যালি উপজাতিদের অস্তিত্ব রক্ষার্থে তিন বৎসর করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে বিশ্ব মহামারী করোনা ভাইরাস জনিত সমস্যা থাকার ফলে সীমিত মানুষকে নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এই র‍্যালি-সভা কোন রাজনৈতিক দলের নয়। কোন সামাজিক সংগঠনের উদ্যোগেও নয়। তবে উপজাতিরা জাতিগত ঐক্য রক্ষা করার লক্ষ্যে এই দিবসের গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করার লক্ষ্যে করা হয়েছে। যারা এই দিবস উদযাপনে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে করোনার যাবতীয় নিয়ম কানুন মেনেই এই দিবসটি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*