“চাঁদ কেন আসেনা আমার ঘরে” গান গেয়ে ভাইরাল আগরতলার মেয়ে শ্যামা, প্রশং’সায় পঞ্চমুখ গানটির গায়ক রাঘব চ্যাটার্জী

snআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ৷। পশ্চিমবঙ্গের সফল এবং জনপ্রিয় গায়ক রাঘব চ্যাটার্জীর বিখ্যাত গান “চাঁদ কেন আসেনা আমার ঘরে” গান গেয়ে ভাইরাল রাজ্যের তথা আগরতলার মেয়ে শ্যামা নম:। সম্প্রতি রাঘব চ্যাটার্জীর ‘চাঁদ কেন আসেনা আমার ঘরে’ গানটি নিজের মতো করে নিজের ফেসবুক প্রোফাইল ‘লালন কন্যা শ্যামা নম: থেকে গানের ভিডিওটি পোস্ট করেন শ্যামা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় খালি গলায় সুললিত কন্ঠে গাওয়া শ্যামার এই গানটি। কমেন্টে অগণিত শ্রোতার ভালোবাসা কুড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, গানটির যিনি আসল গায়ক অর্থাৎ রাঘব চ্যাটার্জীরও মন ছুঁয়েছে। শ্যামার ভিডিওর কমেন্ট বক্সে এই গানটির বাহবা এবং তার প্রতিভার প্রশং’সা জানিয়েছেন স্বয়ং গায়ক নিজেই। রাঘব চ্যাটার্জী তাঁর কমেন্টে লিখেছেন “আমার গান এতো ভালো গাআইলে যে কি বলবো। খুব খুশি হলাম। থ্যাংক ইউ। এক্সিলেন্ট। ঈশ্বর তোমার মঙ্গল করুক। অনুশীলন করতে থাকো।‘
গানটির সৃ’ষ্টিকর্তা স্বয়ং রাঘব চ্যাটার্জী তাঁকে কমেন্ট করেছে দেখে শ্যামা তাঁর আনন্দকে ধরে রাখতে পারেননি। রাঘবের কথাকে দর্শকের সামনে তুলে ধরে শ্যামা লিখেছেন, ‘এটি তার জীবনে শ্রেষ্ঠ পাওয়া গুলির মধ্যে একটি’।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*