আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট || সরকারি নির্দেশ মেনে সোমবার থেকে তিনটি ইভেন্টে ফের প্রশিক্ষণ শুরু হয়েছে রাজ্যে। রাজধানীর এন এস আর সি সি’তে সকালে জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস ও যোগাসন প্রশিক্ষণ হয়। সরকারের স্বাস্থ্য বিধি মেনে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ সব ধরণের ব্যবস্থা করেছে। খেলোয়াড়দের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা, সেনিটাইজার সহ হাত ধোয়ার সব ধরনের সুরক্ষা সামগ্রিক রাখা হয়েছে। প্রথম দিনে জিমন্যাস্টিক্সে ৪ জন এবং টেবিল টেনিস ও যোগাসনে ১০ জন করে প্রশিক্ষণে অংশ নেয়। দীর্ঘ প্রায় সাড়ে চার মাসের বেশি সময় পরে এন এস আর সি সি’তে প্রশিক্ষন ফের শুরু হওয়ায় কোচ ও খেলোয়াড়েরা দারুণ খুশি।
এদিন জিমন্যাস্টিক্সে প্রশিক্ষণ নিতে দেখা গেছে রাজ্যের স্বর্ণকন্যা দীপা কর্মকার।
