আন্দামান ও নিকোবরকে মূল ভূখন্ডের সঙ্গে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলে জুড়ল প্রধানমন্ত্রী

918356-pm-modi-1জাতীয় ডেস্ক, দিল্লী, ১১ আগষ্ট ৷। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে মূল ভূখন্ডের সঙ্গে সংযুক্তকারী সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল (ওএফসি) জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এই সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে দ্বীপপুঞ্জগুলিতে অফুরন্ত সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ২ হাজার ৩০০ কিলোমিটার সমুদ্রের তলদেশ দিয়ে এই কেবল স্থাপন এবং নির্ধারিত সময়ের আগে সেই কাজ শেষ করা যথেষ্টই প্রশংসার যোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে লিটিল আন্দামান এবং পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপের মধ্যে একটি বড় অংশে এই পরিষেবা শুরু করা হয়েছে।
গভীর সমুদ্রে সমীক্ষার কাজ চালিয়ে সমুদ্রের তলদেশ দিয়ে প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার কেবল স্থাপন, তারের গুণগত মান বজায় রাখা, জাহাজের সাহায্যে তারের সংযোগ স্থাপন মোটেই সহজ কাজ ছিলনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পের কাজ শেষ করতে সমুদ্রের বড় বড় ঢেউ, ঝড়, বর্ষা এমনকি করোনা মহামারীর কারণে কঠিন সময়ের মতো সমস্যাকে অতিক্রম করতে হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*