মূখ্যমন্ত্রীর পরিবারের সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ

8আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷। মূখ্যমন্ত্রীর পরিবারের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সম্প্রতি মূখ্যমন্ত্রীর পরিবারের দু’জনের করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপরই মূখ্যমন্ত্রীও ৭ দিন নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছিলেন। এই তথ্য মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেন নিজের সোশ্যাল মিডিয়তে জানিয়েছিলেন। চিকিৎসার পর মূখ্যমন্ত্রীর পরিবারের যে দু’জন সংক্রমিত হয়েছিল তাঁরা সুস্থ হয়ে ফিরেছেন। পাশাপাশি মূখ্যমন্ত্রীর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হলে শুক্রবার সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*